শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল।

রোববার (১০ ই আগস্ট) শ্রীমঙ্গল ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল -কমলগঞ্জ) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুর রব ।

ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হা. ইউসুফ ইসলাহী , মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ, জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলার আমির ইসমাঈল হোসেন, জামায়াতের কমলগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মাসুক আহমদ, শ্রীমঙ্গল জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসিন আহমদ, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি তারেক মাহফুজ, এমরান হোসাইন মনিয়ার, সাদিকুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলার অর্থ সম্পাদক শফি আহমদ সাইদ, শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী মোহাইমিন সাইফ চৌধুরী, অবিভাবকের পক্ষে বক্তব্য দেন সাইফুল ইসলাম বুলবুল।