কুলাউড়ায় চোরাই প্রাইভেটকার উদ্ধার, আটক ১
প্রকাশ: ২:৫২ অপরাহ্ণ আগস্ট ১০, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হেলাল নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ আগস্ট) কুলাউড়ার পৌর এলাকার সোনাপুরে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। এসময় আব্দুল মো. হেলাল মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানা সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট দিবাগত রাতে কুলাউড়া উপজেলার রাউৎগাও চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার থেকে উঠান প্রাইভেটকারটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।
প্রাইভেটকার মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব , এসআই জুনেদসহ একটি দল তদন্ত টিম চুরি রহস্য উদঘাটনে কাজ করে।।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।