ঢাকার নারিন্দায় মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা আহছানুজ্জামানের দাফন সম্পন্ন
প্রকাশ: ১২:২১ পূর্বাহ্ণ জুলাই ৩১, ২০২৫

ডেস্ক রিপোর্ট: ঢাকা নারিন্দার ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উপদেষ্টা আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামানের জানাজার নামাজ দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমমতি করেন আল্লামা শাহ মুহাম্মদ আহছানুজ্জামানের ছোট সাহেবজাদা একমাত্র খলিফা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানেশীন পীর সাহেব আল্লামা হাফেজ শাহ সাইফুজ্জামান এরফান। জানাজা শেষে দরবার শরীফের পারিবারিক কবরাস্থানেই মরহুমের লাশ দাফন করা হয়।
সকাল ১১টায় নামাজে জানাজায় অংশগ্রহণের মরহুমের বড় সাহেবজাদা শাহ মুহাম্মদ মোহসেনুজ্জামান এহসান, মরহুম পীর সাহেবের জামাতা ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড.সৈয়দ শাহ এমরান, জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব শাব্বির আহমাদ মোমতাজি, মিঞা সাহেব ময়দানের পীর সাহেব সাইয়্যেদ আহমেদুর রহমান, গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা আরিফুর রহমান তাহেরি, ফুলতলী দরবারে শাহজাদা ড.আহমাদ হাসান চৌধুরী, মগবাজার দরবার শরীফ হাবিবুল্লাহ আল কাদেরী, বেতাগী আস্তানা শরীফের পীর সাহেব আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স উ ম আবদুস সামাদ, প্রিন্সিপাল ড. একেএম মাহবুবর রহমান, শায়খ উসমান গণি সালেহী, বদরপুর দরবার শরীফের নাছির বিল্লাহ রাব্বানী, মাওলানা ওয়ালি উল্লাহ আশেকী। ঘরগাঁও দরবার শরীফের মোর্শেদ কামাল, শিয়ালউড়ী কাজী বাড়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা নুর মোহাম্মদ কাজী, সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন ও আরো লাখোলাখো মুসল্লী ভক্ত আশেকানরা জানাজায় উপস্থিত ছিলেন।