চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

‘জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠন’—এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাসনে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ গ্রহণ অনুষ্ঠান। শনিবার (২৬ জুলাই) উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি আলোচনা হয় সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যভিত্তিক মানবিক দর্শন নিয়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। লাখো কণ্ঠে শপথ গ্রহণের মাধ্যমে তারা সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং একটি নিরাপদ, সমানাধিকারভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবে