মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজনগর থানার এসআই (নিরস্ত্র) অরূপ সরকার, এএসআই (নিরস্ত্র) ও মো: জাহাঙ্গীর আলমসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সিআর-১০/২৪ পরোয়ানাভূক্ত আসামি রিকন মিয়া-কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত রিকন মিয়া রাজনগর উপজেলার রক্তা গ্রামের জগলু মিয়ার ছেলে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খাঁন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।