কুলাউড়ায় ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশ: ৯:০৫ অপরাহ্ণ জুলাই ১৯, ২০২৫

◾মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি খালেদ (৩৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত খালেদ কুলাউড়া উপজেলার কাদিপুর এইনিয়নের মনসুর এলাকার আব্দুল খালিকের ছেলে।
শুক্রবার (১৮ জুলাই) রাতে কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতুব্বর ও এএসআই ইসহাক ও এএসআই তোফায়েলসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে খালেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃত খালেদের বিরুদ্ধে কুলাউড়া থানায় ৭টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মাদক মামলা, ১টি ডাকাতি প্রস্তুতি, ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি সংঘর্ষ ও ক্ষতিসাধনের মামলা। এছাড়াও তার নামে একটি সাধারণ ডায়েরিও রয়েছে।
গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ ১৯ জুলাই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।