মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৯ জুলাই) শ্রীমঙ্গও থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই সজীব চৌধুরী, এসআই বাবলু কুমার পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জিআর-১৭৬/০৭ (শ্রীমঙ্গল) এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার টিকরিয়া গ্রামের প্রফুল্ল কপালীর ছেলে শ্যামল কপালী ও সিআর নং-১৮৬/২৫ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হুগলিয়া গাজিপুর গ্রামের আতব আলীর ছেলে মো. শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।