🔸মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১৬৯ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার টাকা।

বৃহস্পতিবার, ১০ জুলাই দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী আনোয়ার সাহাদাত, হিসাব রক্ষক উজ্জল চন্দ্র দেবসহ অন্যান্য কর্মকর্তারা।

বাজেট ঘোষণা শেষে পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ কুদালীছড়ার দুষন রোধে কার্যক্রর উদ্যেগ গ্রহণ, বিদ্যুত খাতের বকেয়া, শহরের জলাবদ্ধতা, ফুটপাত থেকে চাদা আদায়, যানজট সহ নানা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় তিনি বলেন, পৌরসভার কাছে বিদ্যুত বিল বকেয়া রয়েছে প্রায় দেড় কোটি টাকা। এই বকেয়া ৪বছর আগের উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রতি মাসে বিদ্যুত বিল পরিশোধ ও পাশাপাশি আগের বকেয়া বিলও দেয়া হচ্ছে। ফুটপাত থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।