◾শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল চালকদের সচেতন করতে প্রচারণা চালিয়েছে নিরাপদ সড়ক চাই (নিচসা) শ্রীমঙ্গল। প্রচারণার অংশ হিসেবে সড়কে হেলমেট পড়া মোটরসাইকেল চারকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা এবং চকলেট উপহার দিচ্ছেন নিসচা সদস্যরা।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় এ প্রচারণা চালায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল সদস্যরা এ প্রচারণা চালান। এসময় শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশের টিআই সোহেল রহমান হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি জানান, বাংলাদেশে প্রতিদিন সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন মোটরসাইকেল চালকরা। একটি হেলমেটই পারে মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে।

এসময় শ্রীমঙ্গল ট্রাফিক পুলিশের টিআই সোহেল রহমান, নিসচার শ্রীমঙ্গল শাখার দুর্ঘটনা বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, প্রচার সম্পাদক দোলা মিয়া, সদস্য আবুল কাশেম, মো. আলমগীর উপস্থিত ছিলেন।