চা শ্রমিক জনগোষ্ঠীকে শোষন আর লাঞ্চনার মধ্য রেখে সংস্কার সম্ভব নয়: সেলিম
প্রকাশ: ৭:১০ অপরাহ্ণ জুন ২৯, ২০২৫

◾শ্রীমঙ্গল প্রতিনিধি:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, চা শ্রমিক জনগোষ্ঠীকে শোষন আর লাঞ্চনার মধ্য রেখে সংস্কার সম্ভব নয়। নির্বাচনের আগে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০টাকা নিশ্চিত করতে হবে। এ জনগোষ্ঠীকে শোষণের মধ্যে রেখে নির্বাচন কোনভাবেই অর্থবহ হবেনা।
রোববার (২৯জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর প্রথম জাতীয় সম্মেলন প্রধান অতিথি’র বক্তব্য তিনি একথা বলেন।
সম্মেলনের মূল আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সবুজ তাঁতি এবং এস এম শুভ এর সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি সিপিবি’র সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ছাড়াও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা জলি তালুকদার, মাহবুব আলমসহ বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত নেতা ও শ্রমিক প্রতিনিধি।
বক্তারা বলেন, ১৮৫ বছরের বঞ্চনা আর চলবে না। ভূমির অধিকার ও ৬০০ টাকা দৈনিক মজুরি সহ ১০ দফা এখন সময়ের দাবি। তাঁরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে ইশতেহারে চা-শ্রমিকদের দাবি অন্তভুক্ত করার আহ্বান জানান।
অনুষ্টানে চা জনগোষ্ঠীর নিজস্ব সংগীত, আবৃত্তি, নাটক ও ইতিহাস তুলে ধরা হয়। “মুল্লুক চলো” আন্দোলন নিয়ে পরিবেশিত নাটকটি দর্শকদের আবেগপ্লত করে তোলে শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত এই র্যালিতে হাজার হাজার চা-শ্রমিক, শিক্ষার্থী ও যুবক অংশ নেন। এতে শ্রীমঙ্গল ছাড়াও সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার শতাধিক চা-বাগান থেকে মানুষ অংশগ্রহণ করেন।