ডেস্ক নিউজঃ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা ও তথ্য কমিশনের সচিব (অতিরিক্ত সচিব) হাওলাদার মো. রকিবুল বারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপদেষ্টা।

তিনি বলেন, হাওলাদার মো. রকিবুল বারী ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তথ্য কমিশনের সচিবের মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

হাওলাদার মো. রকিবুল বারী শুক্রবার রাত ১২টায় খুলনায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।#বাসস