মৌলভীবাজার প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ১৯ বছর পর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্টিত হয়েছে। কাউন্সিল শেষে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মারুফ আহমদ।
রোববার (২২ জুন) বিকেলে নির্বাচন কমিশনে থাকা প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুকিত, নির্বাচন কমিশনার বকশী মিজবাহ উর রহমান ও প্রিজাইডিং অফিসার মোরশেদ আহমদ শাহজাহান স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।

এতে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো. ফখরুজ্জামান, সাদিকুর রহমান সাদিক, মো. রোহেল বকস ও আব্দুল করিম ঈমানী নির্বাচিত হন।

সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শফিউর রহমান, মো. সেজুল আহমদ, মো. জিল্লুর রহমান ও মো. মুজিবুর রহমান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কাজল মাহমুদ, মো. তোফায়েল আহমদ, বদরুল ইসলাম ও আব্দুর রহমান সোনাহর।

এর আগে দুপুরে কাউন্সিল অনুষ্টানে বিএনপি নেতা ডা: এ. জেড. এম বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সহ-সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান উপস্থিত ছিলেন।

সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং সদস্য বকসি মিসবাহ উর রহমানের যৌথ সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।