কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ও এসআই আমির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভদ্রগাঁওয়ের গুলের হাওর বাজার এলাকা মাদক কারবারি সাদেক আলী (২৬) ও দিলীপ গড় ওরফে অজয় (২৫) কে আটক করে পুলিশ। এসময় তল্লাশী চালিয়ে তাদের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

আটককৃতরা কমলগঞ্জের চাম্পারায় চা বাগানের (সোনারায়) এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, উদ্ধারকরা গাজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।