জালালাবাদ বার্তা ডেস্কঃ মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার-এর উদ্যোগে ফল উৎসব অনুষ্টিত হয়েছে।

বুধবার (১১ জুন) বেলা ৩টায় মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী নজরুল ইসলাম কয়ছর ও মোস্তাক আহমদের সৌজন্যে ফল উৎসবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি লিডার মাহিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত পরিচালক, দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক ও সাবেক কূটনীতিক তানভীর আহমদ তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে”র সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ডা. সাদিক আহমেদ, বিআইএস এর উপদেষ্টা হারুনুর রশিদ, মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল আলা মওদুদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিশিষ্ট লেখক সৈয়দ কামাল আহমদ বাবু, ব্যাংকার ও আইনজীবী মোস্তাকিম আহমদ মম, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি জুসেফ আলী চৌধুরী, কমিউনিটি লিডার মশাহিদ আহমদ ও ব্যাংকার মো. আকিবুল হোসেন।

সংগঠনের নির্বাহী পরিচালক রেজাউল করিম রাফি এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রয়েল হাসপাতালের এমডি ফাহাদ আলম এবং স্পন্দন মৌলভীবাজার-এর সভাপতি ইহাম মোজাহিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. হুমায়ুন রহমান বাপ্পি, সমাজকর্মী ইমন তরফদার, ছাত্রসংগঠক জাকারিয়া ইমন, ছাত্রনেতা ওয়ালিদ আহসান চৌধুরী নাহিদ, সমাজকর্মী আতিকুর রহমান, রাফি হোসাইন ফাহিম, ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির টিম লিডার মজিবুর রহমান জসনু, অর্থ সচিব নাজমুল হোসাইন, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, যুগ্ম সমাজকল্যাণ সচিব ফয়েজ আহমদ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বকস এবং মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর।

এছাড়া উপস্থিত ছিলেন রাসেল মাহমুদ, শেখ মুমিন, নাহিদুর রহমান ইমরান, কামরান আহমদ, জাবেদ আহমদ, মো. মনির উদ্দিন, রেদওয়ান আহমদ ছামী, আবুল হাসনাত গানিম, আব্দুল্লাহ আল মোহাইমিন রমি, ফরজান আহমদ, ফয়সাল আহমেদ শাহী, মো. জাহিদুল ইসলাম জাহিদ, রাফিদ আহমেদ রাফি (রকি মিয়া), ইমরান তালুকদার, শাহরিয়ার আব্দুল্লাহ তামিম, এম মুহিবুর রহমান, দুরুদ আলী, শফিকুল ইসলাম ও সৈয়দ ইমরান আলী প্রমুখ।