সীমান্তে গরু চোরাচালান ও ঈদের কোরবানীর পরে চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি
প্রকাশ: ৮:৩৭ অপরাহ্ণ জুন ৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহায় যাতে সীমান্ত এলাকা দিয়ে গরু চোরা চালান ও ঈদের কোরবানীর পরে চামড়া পাচার না হয় সে জন্য কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
শুক্রবার (৬জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ ৪৬ বিবিজির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া জেলার গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমানে কুরবানীর পশু মজুদ রয়েছে। দেশের খামারিরা যেন ক্ষতিগস্থ না হয় তাই সীমান্তে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহন করা হয়। তিনি বলেন, নিরাপদে ঈদ জামাত আদায়, ঈদের ছুটিতে নির্বিগ্নে বাড়ি ফেরাসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সদা সচেষ্ট থাকবে বিজিবি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ ও সহকারী পরিচালক ফিরোজ হোসাইন।