শ্রীমঙ্গলে শঙ্খচিল ও বিপন্ন প্রজাতির সন্ধি কচ্ছপ উদ্ধার
প্রকাশ: ১০:৫২ অপরাহ্ণ জুন ৬, ২০২৫

শ্রীমঙ্গল প্রতিনিধি:
পৃথক দুটি স্থান থেকে একটি শঙ্খচিল ও একটি সন্ধি কচ্ছপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
উদ্ধারের পর প্রাণী দুটিকে শুক্রবার (৬জুন) শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শুক্রবার সকালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বৈরাগী পান পুঞ্জিতে একটি শঙ্খচিল অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পান পুঞ্জির মন্ত্রীকে জানান। পরে পুঞ্জির মন্ত্রী পাখিটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পাঠিয়ে দেন।
অসুস্থ থাকায় বন্যপ্রাণী সংরক্ষণবিদ সিতেশ রঞ্জন দেব পাখিটিকে চিকিৎসা দিলে কিছুটা সুস্থ হয়ে উঠে। এছাড়াও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদপুর ইউনিয়নের আদখানি গ্রামে ওয়াসিম আকরাম নামের এক ব্যক্তির বাড়ির সামনে একটি সন্ধি কচ্ছপ দেখতে পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদেব দীপ গিয়ে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে প্রাণী দুটি স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্ত করা হয়।