মৌলভীবাজার প্রতিনিধি: 

মৌলভীবাজারে সৌদি আরবের সাথে মিল রেখে শতাধিক পরিবারে ঈদ উল আযহা উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউজ এলাকায় ঈদ উল আজহার জামাত আদায় করেন শতাধিক পরিবারের মুসল্লীরা। জামাতে অংশ নেওয়া মুসল্লীদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশ দায়িত্ব পালন করতে দেখা যায়।

ঈদ জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মাওফিক চৌধুরী। ঈদের নামাজে বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও পুরুষ সহ অর্ধশতাধিক মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে তারা আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানি করেন।