শ্রীমঙ্গলে তরুণ আইনজীবী নুরুল ইসলাম সুজনকে সংবর্ধনা
প্রকাশ: ৮:০৬ অপরাহ্ণ জুন ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক তরুণ আইনজীবী নুরুল ইসলাম সুজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এডভোকেট সুজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (৫ জুন) শ্রীমঙ্গল ভানুগাছ সড়কস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিন।
উপজেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য মো. মামুন আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা রাসেদ মিয়ার সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক মো. ইউছুব আলী, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন মুন্না, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাজন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান লিয়াকত, পৌর শ্রমিক দল নেতা ফারুক আহমেদ, পৌর যুবদল নেতা বাবুল আহমেদ ও কালাপুর সংগ্রাম দলের সদস্য সোহাগ খান প্রমুখ