সুজন তালুকদার, ছাতক প্রতিনিধি:

ছাতকের সিংচাপইড় আলিম মাদ্রাসার আলিম পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৬ মে (সোমবার) দুপুরে মাদ্রাসার একটি কক্ষে ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও শিক্ষক ছাদিকুর রহমান এর পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম, সহকারি অধ্যাপক প্রভাষক জাফর সিদ্দিকী, সাবেক ভিপি উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক, প্রভাষক মশকোল হোসেন, পরিক্ষার্থী ছাত্র হাফিজ অলিউর রহমান, পরিক্ষার্থী ছাত্রী লিজা বেগম প্রমুখ।

এসময় উপস্থিত শিক্ষকদের মধ্যে প্রভাষক গোলাম গৌছ, সৈয়দ শায়খুল ইসলাম, আফজল হোসেন, আমিনুল ইসলাম, ঝরনা বেগম, কামরুজ্জামান, সেলিম হোসেন, হাফিজ হেলাল আহমদ, সালাউদ্দিন মন্ডল, সাবেক বর্তমান শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তারেক হাসান, কাছিদা পাঠ করেন মুদ্দাসির আহমদ, পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে সভাটির সমাপ্তি হয়।