উওম কুমার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে রবিবার (২৫মে) সকাল সাড়ে দশ টায় ৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।

০৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের পুরুষ ও নারী ইউপি সদস্যগণ।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ। আলোচনা সভা শেষে ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃমুরশালিন।

জানা গেছে, ৫নং রহরপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরে মোট রাজস্ব আয় ২০ লক্ষ ৩৯ হাজার টাকা ও রাজস্ব ব্যয় ১৯ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা ধরা হয়েছে। এতে করে রাজস্ব উদ্বৃত্ত থাকে ৬০ হাজার ৬০০ টাকা।

এদিকে অর্থ বছরে মোট উন্নয়ন প্রাপ্তি ২ কোটি ২৯ লক্ষ ৭২ হাজার ৪০০ টাকা ও মোট উন্নয়ন ব্যয় ২ কোটি ২৯ লক্ষ ৬৭ হাজার ৪০০ টাকা ধরা হয়েছে। এতে করে উন্নয়ন উদ্বৃত্ত ৫০০ হাজার টাকা থাকে।