কানাডার নবাগতদের জন্য জরুরী সতর্কতা
প্রকাশ: ১২:৩৯ পূর্বাহ্ণ মে ২০, ২০২৫

ফুজেল আহমদ, টরেন্টো, কানাডাঃ
গত দুই বছর কিংবা তার অধিক সময়ের আগে বাংলাদেশ থেকে কানাডায় এসে যারা অ্যাপ্লাইড ফর পি আর (PR) অর্থাৎ স্থায়ী বসবাসের অনুমোদন চেয়ে আবেদন করেছেন তাদের জন্য শুভকামনা।
ইমিগ্রান্টেদের দেশ; মাল্টি কালচারের দেশ কানাডার মেইন স্ট্রিমে ইতিমধ্যেই অনেকেই নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন। বাকিরা ও ইনশাআল্লাহ অচিরেই আপনাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন।
“পাছে লোকে কিছু বলে”র মত এখানেও আপনাদের আশেপাশে অনেক তথাকথিত ইন্টেলেকচুয়াল কিংবা এক শ্রেণীর মানুষ রয়েছে যাহারা বিভিন্ন প্রকার বোলিং কিংবা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আপনাদের নিয়ে নেতিবাচক অনেক কিছুই বলবে; বলতেছে এসবে পাত্তা দেয়ার আসলে কিছুই নেই। কারণ যারা এসব বলতেছে তারা সংখ্যায় অতি নগণ্য এবং হীনমন্যতায় ভোগা এক শ্রেণীর ব্রোকেন মেম্বার অব কমিউনিটি।
এবার সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অবগত করার জন্য এই লেখা সেটা হচ্ছে কানাডা বর্ডার এজেন্সি তাদের কাছে স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন প্রার্থীদের দেশের ঠিকানায় তদন্ত চালাচ্ছে। তবে সেটা প্রত্যেকের ক্ষেত্রে নয় রেন্ডমলি।
এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয়কে তাহারা তদন্তের সামনে নিয়ে আসতেছে তার একটি হচ্ছে আপনাদের বাংলাদেশী পাসপোর্ট এর ইমার্জেন্সি কন্ট্রাক্টের জন্য যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে বর্ডার এজেন্সির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বিভিন্ন উইং ব্যবহার করে ফোন কল করতেছেন। আপনার অবস্থান এবং আপনি সত্যিই কি দেশে ক্ষতিগ্রস্ত এবং লাইফ থ্রেটিং এ ছিলেন সে ব্যাপারে ত সেই কন্টাক্ট নাম্বারে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।
দ্বিতীয়তঃ যেটা হচ্ছে সেটা হলো তাহারা আপনার কেইস হেয়ারিং এর ক্ষেত্রে যে ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন বয়ান পেশ করতেছেন সেই সব বয়ান দাতার সাথে ও যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।
এসব ক্ষেত্রে আপনারা যারা এখনো হেয়ারিংয়ের মুখোমুখি হননি তাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার যে আবেদনের যে স্টোরি সেটা শতভাগ আপনার জানা থাকা উচিত।
আপনার কেইসের সাথে সংশ্লিষ্ট যেসব ফ্যামিলি মেম্বার জড়িত আছেন তাদেরকেও অবশ্যই সেই স্টোরিটি জানাবেন। স্টোরীটি একান্তই আপনার ব্যক্তিগত কিন্তু সেটা আপনার এবং আপনার পরিবারের সদস্যদের জানা খুবই গুরুত্বপূর্ণ।
আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে -বাংলাদেশে আপনার যে ইউনিয়ন সেখানকার ইউনিয়ন চেয়ারম্যান এবং আপনার নির্দিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের কাছেও আপনার নক দিয়ে রাখা উচিত। যে কোনো তদন্তের ক্ষেত্রে তাহা আপনার জন্য সহায়ক হবে।
কারণ বর্ডার এজেন্সির সংশ্লিষ্টরা সাধারণত আপনার পুলিশ স্টেশন এবং পুলিশ স্টেশন সাথে সাথেই সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের অবহিত করে তাদের সোর্স উইং হিসাবে।সেক্ষেত্রে আপনি আপনার পরিবার এবং আপনার স্থানীয় ইউপি সদস্য যে কোন ধরনের তদন্তের ক্ষেত্রে এক সহায়ক অবলম্বন হতে পারে।
আরেকটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নবাগত অনেকেই স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছেন কিন্তু আপনার লইয়ার কিংবা আইআরসিসির যাদের মাধ্যমে আপনি স্টোরী সাবমিট করেছেন তাহারা আপনাদেরকে যদি স্টোরি না দেয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার স্টোরি আপনার হাতে থাকবে। আপনি ওয়াকিবহাল থাকবেন এবং যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে আপনার জানাশুনাটা আপনাকে যে কোন ধরনের বিভ্রান্তি থেকে রক্ষা করতে পারে।
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে প্রায় দুই যুগ আগে কানাডাতে আসা ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন এর অন্যতম পরিচালক অলিউর রহমান অলি উনার হাতে আসা কয়েকটি ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যাহা অনেকের জন্য উপকার হতে পারে।
বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য মাহফুজ তেমনি কয়েকটি ঘটনা শেয়ার করেছেন যেটা তার পরিচিতজনদের মধ্যে ইতিমধ্যেই হয়েছে।
পাসপোর্ট এর ইমার্জেন্সি কন্ট্রাক নাম্বারে যোগাযোগ; ইউনিয়ন পরিষদে বর্ডার এজেন্সির যোগাযোগ এবং পুলিশ স্টেশনেও যোগাযোগের অনেকগুলো তথ্য আমাদের নিকর্জনদের মধ্যে ঘটেছে বলেই এগুলো শেয়ার করা।
বাঙ্গালীদের চরিত্রের মধ্যে সব সময়ই একটি প্রতারক চক্রের বসবাস; সেটা সব সময়ই পৃথিবীর সর্ব জায়গায়। বর্ডারে এজেন্সির ফোন কলের ব্যাপারেও তাহার ব্যতিক্রম হয়নি ।এজন্য এ ব্যাপারটিও শেয়ার করা জরুর মনে করতেছি।
বাংলাদেশে এক শ্রেণীর প্রতারক বর্ডার এজেন্সির নাম ব্যবহার করে কানাডাতে আশ্রয় প্রার্থনাকারী অনেকের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে তদন্তের নামে টাকা আদায়ের অপচেষ্টাও করতেছে। কিছু কিছু ক্ষেত্রে তারা সফল হয়েছে। এসব ক্ষেত্রে আবেদন প্রার্থী এবং আপনার পরিবারের সদস্যরা জরুর মনে হলে ইউনিয়ন পরিষদ এবং পুলিশ স্টেশন পর্যন্ত অবহিত থাকাই উত্তম। অবাঞ্চিত কারো ফোন কলে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান রইল।
নবাগতরাই একসময় কানাডার মেইন স্ট্রিমে নেতৃত্ব দেবে এবং আরো নবাগতদের জন্য সুন্দর উদাহরণ তৈরি করবে। ইমিগ্রান্টেরদের দেশ কানাডায় বৈষম্যহীন কমিউনিটির সৌন্দর্য বৃদ্ধিতে আপনাদের অংশগ্রহণ হয়ে উঠুক আরো গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময়।