খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার দায়ীত্বশীল বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ: ১২:৩৭ পূর্বাহ্ণ এপ্রিল ২৩, ২০২৬

🔹 মুহাম্মদ হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধিঃ
বুধবার (২২ এপ্রিল) রাতে পৌর শহরের এক অভিজাত রেষ্টুরেন্টে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার দায়ীত্বশীলদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আলম সপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, আরব আমিরাত শাখার সহ-সভাপতি হাজী শামীম আহমদ, মক্কা-মহানগরীর সহ-সাধারন সম্পাদক মাওলানা আব্দুল করিম প্রমুখ।