🔘 ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ছাতক উপজেলা ছাত্রদল ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি মতিউর রহমান রুমানের নেতৃত্বে

‎ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন সাহী, ‎ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ফয়ছল, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এইচ নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন ও সামি, দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রনেতা রিয়াদ।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ খুরমা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদ মিয়া। বক্তারা বলেন আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রবাস থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা তানভীর আহমদ তারেক। এছাড়াও সহযোগিতা করেন ছাতক উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রইছ উদ্দিন কামরান, সহ-সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন সুমন, ছাত্রদল নেতা আনোয়ার হোসাইন, ছাতক উপজেলা যুবদলের সদস্য সাজু আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ আলমগীর, ছাত্রদল নেতা মোস্তাক আহমদ শাহিন, উপজেলা ছাত্রদল নেতা খালেদ মাসুদ রানা এবং গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান সোহাগ।