নিখোঁজ বিএনপি নেতার মরদেহ উদ্ধার
প্রকাশ: ৬:০৩ অপরাহ্ণ এপ্রিল ৩, ২০২৬

🔹 মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে নিখোঁজ এক বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার গয়ঘর এলাকা স্থানীয়দের নজরে আসলে খাল থেকে ওই বিএনপি নেতার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে জানা যায়নি।
নিহত বিএনপি নেতার নাম মো. শাহিন মিয়া (৬০)। তিনি সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি।
স্থানীয় সুত্রে জানা যায়, ওইদিন বেলা প্রায় ১১টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।