🔹 মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বুধবার (১ এপ্রিল) শ্রীমঙ্গল থানার সাব এসআই মোঃ ইমানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রাম থেকে মাদক বিক্রির সময় মোঃ শাকিল উদ্দিন রাসেল (৪০), নামের এক মাদক কারবারিকে আটক করে। আটক শাকিল উদ্দিন রাসেল ভুনবীর ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকার মোঃ আব্দুল জলিল তালুকদারের ছেলে।
আটকের পর পুলিশ তাকে তল্লাশী করে তার হেফাজত থেকে ২০পিস ইয়াবা উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।