ছবিঃ কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

মো. ফাহিম, চরফ্যাসন (ভোলা):

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফলাফল গণনার পর এই তথ্য জানা গেছে। বেসরকারিভাবে ১৫৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন। বেসরকারি ফলাফলের পাওয়া তথ্য অনুযায়ী, ওই আসনের মোট ১৫৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮২ হাজার ৩৯৮ ভোট। ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬০৭ ভোট, যা এই আসনে বিএনপির শক্ত অবস্থানকে স্পষ্টভাবে প্রতিফলিত করে।