ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলামের জয়লাভ
প্রকাশ: ১১:১৯ অপরাহ্ণ ফেব্রুয়ারি ১২, ২০২৬

ছবি: সংগৃহীত।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে (সদর) বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে নারী প্রার্থী দুজন।
ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।