মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. দুদু মিয়া আর নেই।
তিনি বৃহস্পতিবার (রাত ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮২ বছর।
বারবার নির্বাচিত প্রবীণ এই চেয়ারম্যানের মৃত্যুতে শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে আসে। উনার জানাযার নামাজ শুক্রবার বাদ-জুমা লালবাগ শাহী ঈদগাহ মাঠে অনুষ্টিত হবে।