সাইফুল ইসলাম সাকিব:

ভোলার তজুমদ্দিন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে ৫০০ কৃষকের মাঝে ৫টি করে মোট দুই হাজার ৮শত গাছের চারা বিতরণ করা হয়।

২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ।

এ ছাড়াও এসময় তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: ইব্রাহিম আসাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাছিম উদ্দিন, উপজেলা বন কর্মকর্তা পলাশ চক্রবর্তীসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোরগী কৃষকরা উপস্থিত ছিলেন।