
উওম কুমার গোমস্তাপুর, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল-আযহার উপলক্ষে গোমস্তাপুর উপজেলার ৫ নং রহনপুর ইউনিয়ান পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রহনপুর ইউনিয়ান পরিষদের ৯ টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ২ হাজার ৭ শ ৫৬ জন পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণের উদ্বোধন করেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সোহরাব।
এর অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) সকালে ৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করা হয়।
বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃমুরশালিন ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত ইউপি সদস্য।
এই চাল পেয়ে কাজি গ্রামে শাহিন ও হঠাৎপাড়া বেলাল আলী হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।
রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সোহরাব বলেন ২ হাজার ৭৫৬ টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হয়।
২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।
এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
