- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

৫ নং রহনপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

উওম কুমার গোমস্তাপুর, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদুল-আযহার  উপলক্ষে গোমস্তাপুর  উপজেলার ৫ নং রহনপুর  ইউনিয়ান পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রহনপুর  ইউনিয়ান পরিষদের  ৯ টি ওয়ার্ডে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ২ হাজার  ৭ শ ৫৬ জন  পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণের উদ্বোধন করেন রহনপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ  মনিরুজ্জামান সোহরাব। 

এর অংশ হিসেবে মঙ্গলবার  (১৯ মে)  সকালে ৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদ হল রুমে  ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করা হয়।    

বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ  প্রশাসনিক কর্মকর্তা মোঃমুরশালিন ইউনিয়ন  পরিষদের  মেম্বার ও সংরক্ষিত ইউপি  সদস্য।

এই চাল পেয়ে কাজি গ্রামে শাহিন ও হঠাৎপাড়া বেলাল আলী  হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।

রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সোহরাব  বলেন  ২ হাজার ৭৫৬ টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি হিসেবে বিতরণ সম্পন্ন করা হয়।

 

 

২০২৬  অর্থবছরে মানবিক  সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।

 

এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।