কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় হযরত শাহ মমরেজ ও আফজল (র:) হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানার গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ব্যাটারি চুরির ঘটনায় গতকাল ৪ এপ্রিল ৩ জনকে আটক করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলাউড়া পৌরসভার ০৭নং ওয়ার্ডের লস্করপুর এলাকার হযরত শাহ মমরেজ ও আফজল (র:) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার গ্যারেজে রাখা অটোরিকশা থেকে ২ মে ২০২৬ তারিখে তিনটি ব্যাটারি চুরি হয়। ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এ ঘটনায় আটককৃতরা হলেন, মো. দুলাল আহমদ (২০), সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বর্তমানে জয়পাশা দিঘীরপাড়ে বসবাস করছে। মো. নাইম মিয়া (২০), কুলাউড়া উপজেলার ৭ নং সদর ইউনিয়নের বাসিন্দা এবং
মো. তৈয়ব মিয়া (৫৮), উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বাসিন্দা এই ৩ জন চুরকে কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে এবং সেখান থেকে সর্বমোট ৩ টি ব্যাটারি উদ্ধার করা হয়।
মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান জানান, চুরির ঘটনায় মাদ্রাসার আর্থিক ক্ষতি হয়েছে, কারণ অটোরিকশার আয় দিয়েই এতিম শিশুদের ভরণপোষণ চলত।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুলাউড়ায় অটোরিকশার ব্যাটারি চুরি, চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :
