- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

কুলাউড়ায় অটোরিকশার ব্যাটারি চুরি, চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় হযরত শাহ মমরেজ ও আফজল (র:) হাফিজিয়া মাদ্রাসার ও এতিমখানার গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ব্যাটারি চুরির ঘটনায় গতকাল ৪ এপ্রিল ৩ জনকে আটক করেছে পুলিশ।

‎অভিযোগ সূত্রে জানা যায়, কুলাউড়া পৌরসভার ০৭নং ওয়ার্ডের লস্করপুর এলাকার হযরত শাহ মমরেজ ও আফজল (র:) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার গ্যারেজে রাখা অটোরিকশা থেকে ২ মে ২০২৬ তারিখে তিনটি ব্যাটারি চুরি হয়। ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

‎এ ঘটনায় আটককৃতরা হলেন, মো. দুলাল আহমদ (২০), সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বাসিন্দা বর্তমানে জয়পাশা দিঘীরপাড়ে বসবাস করছে। মো. নাইম মিয়া (২০), কুলাউড়া উপজেলার ৭ নং সদর ইউনিয়নের বাসিন্দা এবং
‎মো. তৈয়ব মিয়া (৫৮), উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বাসিন্দা এই ৩ জন চুরকে কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে এবং সেখান থেকে সর্বমোট ৩ টি ব্যাটারি উদ্ধার করা হয়।

‎মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান জানান, চুরির ঘটনায় মাদ্রাসার আর্থিক ক্ষতি হয়েছে, কারণ অটোরিকশার আয় দিয়েই এতিম শিশুদের ভরণপোষণ চলত।

‎বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।