মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে সংগঠনের আয়োজনে পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুভেচ্ছা কুপনের ড্র অনুষ্ঠান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো: আব্দুল গফুর, সংগঠনের উপদেষ্টা এ্যাড. আশিকুর রহমান রিজভী, সভাপতি মো: আব্দুল মতিন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিক সদস্যগণ। শুভেচ্ছা কূপনের র্যাফেল ড্র অনুষ্ঠিত শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবন্দ ও অতিথিবৃন্দ।
