ছাতক প্রতিনিধিঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের আত্বার মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক তুখোড় ছাত্রনেতা বর্তমান যুক্তরাজ্য প্রবাসী এ.এল.এম কাওছার এর পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎৪মার্চ ১৪ রমজান বুধবার জাউয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে স্থানীয় জাউয়া বাজার জিনান রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎বক্তব্য রাখেন জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সাগর,ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন,বিএনপি নেতা আলামিন।

‎আরও উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ,আনোয়ার হোসেন,জুয়েল আহমেদ,ছাতক উপজেলা ছাত্রদলের সদস্য জাকারিয়া আলী,জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আশিকুর রহমান,সহ-সভাপতি ফারদিন,সহ-সভাপতি রকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদ, কলেজ ছাত্রদল নেতা সম্রাট, আজহারুল হক মান্না সহ বিএনপি,যুবদল,ছাত্রদল এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।মোনাজাত করেন হাফিজ অলি উল্লাহ।

‎মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ও দেশবাসী সহ সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র জন্য বিশেষ মোনাজাত করা হয়।