শিরোনাম
বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার ছাতকে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনিয়ার লুৎফুর রহমানের মর্মান্তিক মৃত্যু বড়লেখায় তারুণ্য নাট্যগোষ্ঠীর প্রচার সম্পাদক জালাল আহমদের জন্মদিন পালন বড়লেখায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের স্নাতক শিক্ষার্থীদের সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার ৫৪ হাজার টাকার মামলা, ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

৫৪ হাজার টাকার মামলা, ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম জামালপুর প্রতিনিধি : ৫৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ২৫ বছর পর খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ অন্য আসামিরা। মামলায় ১১ জনকে আসামি করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দেন। ...বিস্তারিত

জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টার ‘বন্দিজীবন’

আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম: নিচে উৎসুক মানুষের ভিড়, আর প্রায় ৩০ ফুট ওপরে নারকেলগাছের মগডালে এক যুবকের অবস্থান। সময় গড়াচ্ছে, বাড়ছে কৌতূহল। তাঁকে নামাতে ঘটনাস্থলে হাজির পুলিশ ও ফায়ার সার্ভিস। কিন্তু কোনো আশ্বাসেই কাজ হচ্ছে না। যুবকের একটাই ভয়—নিচে নামলেই পুলিশ ধরে নিয়ে যাবে! এভাবেই ডাব নিতে গাছে উঠে নিজের অজান্তেই সাড়ে তিন ঘণ্টার এক অদ্ভুত ‘বন্দিজীবনে’ আটকে পড়েন ...বিস্তারিত

জুঁই মনির স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক এবি এম মামুনুর রশিদ পলাশ

শেরপুর প্রতিনিধিঃ জীবনের কঠিন বাস্তবতাকে জয় করে স্বপ্নপূরণের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে জুঁই মনি। ২০১২ সালে বাবাকে এবং ২০২১ সালে মাকে দুরারোগ্য ক্যান্সারে হারিয়েও থেমে থাকেনি তার পথচলা। অদম্য মনোবল, কঠোর পরিশ্রম এবং অটল ইচ্ছাশক্তির মাধ্যমে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছে সে। ‎আজ মঙ্গলবার (৫ মে, ২০২৬) সকাল ১১টায় শেরপুর জেলা পরিষদের হলরুমে এক অনাড়ম্বর ...বিস্তারিত

শেরপুরে মোবাইল কোর্টের অভিযানে জ্বালানি তেল জব্দ লাখ টাকা জরিমানা

🔹 কাকন সরকার, শেরপুরঃ আজ ২২ এপ্রিল (বুধবার) শেরপুর শহরের মেসার্স বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান কালে অবৈধ ভাবে জ্বালানি তেল পাচার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারার একটি মামলায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পাচারকৃত তেল জব্দ করা হয়। জব্দকৃত ৮৩৫ লিটার তেল উন্মুক্ত পদ্ধতিতে সরকার নির্ধারিত ...বিস্তারিত

চলাঞ্চলে ব্রিজ-রাস্তার দাবিতে বিশ হাজারের মানববন্ধন

কাকন সরকার, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার দুর্গম চলাঞ্চলের চার গ্রামের প্রায় ২০ হাজারের বেশি মানুষ ব্রহ্মপুত্র নদীর শাখা স্থানীয় দশানী নদীর উপর ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণসহ নানা উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। ১৯ এপ্রিল রোববার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কামারের চর বাজার হতে ৪ নং চর পর্যন্ত বন্যামুক্ত উঁচু পাকা রাস্তা নির্মাণ, দশআনী নদীর উপর পাকা ব্রিজ ...বিস্তারিত

শেরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে উৎসবমুখর আনন্দ শোভাযাত্রা

🔹 কাকন সরকার, শেরপুর প্রতিনিধিঃ ১৪ এপ্রিল (মঙ্গলবার) বাংলা ১৪৩৩ এর বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ‎শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ করা হয়। এরপর ডিসি উদ্যানে তিন দিনব্যাপী লোকজ মেলা উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ‎আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুড়ি, ময়ূর, পাখি, বাঘ ...বিস্তারিত

শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

🔹 কাকন সরকার, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে উন্নতমানের স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ। ‎নতুন স্কুল ব্যাগ ...বিস্তারিত

ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ, শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর বয়কট

🔹 কাকন সরকার শেরপুরঃ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে ভোটগ্রহণের দিনেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ‎সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, ...বিস্তারিত

রাত পোহালেই শেরপুর-৩ আসনের নির্বাচন,১২৮টি কেন্দ্রে যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জামাদি

🔹 কাকন সরকার শেরপুরঃ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণকে সামনে রেখে ইতোমধ্যে ১২৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ...বিস্তারিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্ব মানচিত্রে দূরবর্তী দেশ হলেও অর্থনৈতিক ধাক্কায় কাঁপছে বাংলাদেশ

🔘 নিজস্ব প্রতিবেদকঃ মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েল জোটের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের ওপরও গভীর ছায়া ফেলতে শুরু করেছে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সমুদ্রপথে পণ্য পরিবহনে অস্থিরতা বাংলাদেশের আমদানিনির্ভর অর্থনীতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১২০ ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ তার ...বিস্তারিত

Go to Top