জালালাবাদবার্তা ডেস্ক:

ইউকের কার্ডিফে অনুষ্ঠিত হয়েছে বাংলা বইমেলা উপলক্ষে প্রকাশিত সাহিত্য স্মরণিকা নিয়ে আলোচনাসভা ও সুধীজনদের মধ্যে স্মরণিকা বিতরণ অনুষ্ঠান।

সোমবার রাতে কার্ডিফ এর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্ডিফ বাংলা স্কুলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের বোর্ড অফ ডিরেক্টর শাহ্ শাফী, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব, লেখক ও সংগঠক জিসান আহমেদ, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, শেখ মোহাম্মদ আনোয়ার, আব্দুর রউফ, রকিবুর রহমান, গিয়াস আহমেদ, মসুদ চৌধুরী, জিল্লু রহমানসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক সৈয়দ কাহের অতিথিদের হাতে “সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০২৫” স্মরণিকা তুলে দেন।
এ সময় সভাপতির বক্তব্যে মকিস মনসুর বলেন, এ জাতীয় কাজ বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। নতুন প্রজন্মের মধ্যে লেখালেখিতে আগ্রহ সৃষ্টি হবে। বিশেষ করে যুক্তরাজ্যে প্রয়োজন নাকি। দলমত নির্বিশেষে এসব অনুষ্ঠানে সম্মিলিতভাবে সকলের এগিয়ে আসা প্রয়োজন।