মোঃ ইবাদুর রহমান জাকির:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার আর বর্ণিল আয়োজনে পর্যটন নগরী স্পেনের বার্সেলোনায় বিয়ানীবাজার পৌরসভার প্রবাসী নাগরিকদের সংগঠন বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট বার্সেলোনার উদ্যোগে স্থানীয় বাংলা স্পাইসে ফ্যামেলী গেট টুগেদার সম্পন্ন হয়েছে। ২৬শে আগস্ট, মঙ্গলবারের এ আয়োজনে ট্রাষ্টের প্রায় প্রত্যেক সদস্যই পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসীদের দেশের সৃত্বি ও স্পেনের অবস্থানসহ ভিন্ন বিষয় আলোচনা করা হয়।

উৎসবমুখর পরিবেশে এক অসাধারণ মিলনমেলায় পরিনত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টের সভাপতি আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল রহমান আইনুল, আলি হোসেন মুরাদ, আবির হোসেন জামিল, রাজু আহমেদ, আব্দুল জব্বার খসরু, সাব্বির আহমদ, দেলওয়ার হোসেন দিলু, সাদিকুল ইসলাম সোহেল, খালেদ ইসলাম, আনোয়ার হোসেন, নাজমুল হোসেন, দিলাল উদ্দিন, কাজী হুমায়ুন, নিয়ামুল ইসলাম, মতিউর রহমান, আলী হোসেন, কামরুল ইসলাম কাসেম, আবুল খায়ের আবু, আফছার হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ অতিথি ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন অটুট রেখে অতীতের ধারাবাহিকতায় ভবিষ্যতেও ট্রাস্টকে সঠিকভাবে পরিচালনার আশ্বাস দেন।