◑ জালালাবাদ বার্তা ডেস্কঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাপ্ত ভাতার টাকা আত্মসাতের অভিযোগে এজেন্ট ব্যাংকিং এর দুই উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) বিকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর উদ্যোক্তা উপজেলার মির্জাপুরের নিকুঞ্জ দাশের পুত্র সৌরভ কান্তি দাশ ও একই এলাকার শংকর লোহার এর পুত্র গোপাল লোহার দুইজনকে আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন যাচাবাচাই করে শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি শ্রমিকদের ভাতা আম্মসাতের প্রমান মিলেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার এসআই তপন জানান, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।