স্টাফ রিপোর্টার:

লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাষ্টার আব্দুল করিম সাহেবের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ জুন বুধবার, বাদ যোহর মাষ্টার সাহেবের নিজ বাসভবনে এই মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হাফিজিয়া শাখার ছাত্র পবিত্র কালামে পাক থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করেন। পরে লালার গাঁও জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব পবিত্র মিলাদ শরীফ পাঠ করেন এবং সম্মানিত খতিব সাহেব দোয়া পরিচালনা করেন।

দোয়ায় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা মুহতামিম সাহেবের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। পাশাপাশি মাষ্টার সাহেবের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এবং আল্লামা হবিবুর রহমান ছাহেব (রহ.)-এর রুহের মাগফিরাত ও উঁচু মর্যাদা কামনা করা হয়। মুহতামিম সাহেবের ইসলামি শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন খেদমত মসজিদ মাদ্রাসা দারুল কেরাত খানেকার কবুলিয়াতও কামনা করা হয়।

এই মিলাদ মাহফিলে মাদ্রাসার ছাত্রবৃন্দ ছাড়াও মাষ্টার আব্দুল করিম সাহেবের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে শানে ফুলতলী ও নাতে রাসুল সা পরিবেশন করলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে আধ্যাত্মিক ও আবেগঘন মাহফিলটি শিরনী বিতরণের মাধ্যমে শেষ হয়।