নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।

শনিবার (৩১ মে) সকালে “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন আয়োজনে ও মাদক নিয়ন্ত্রণ সেল এর সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা মো. ইসরাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দিন পিপিএম, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রনয় কান্তি দাশ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, হেফাজতে ইসলাম মৌলভীবাজারের আহবায়ক মাওলানা জামিল আহমদ আনসারী, ডা: জিল্লুল হক।

এছাড়াও সভায় সরকারের বিভিন্ন অফিসের দপ্তর প্রধান ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভায় তামাকের কুফল নিয়ে একটি প্রেজেন্টেশন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশীদ।