রাজনগরে ভূমি মেলার সমাপনী ও সম্মাননা প্রদান
প্রকাশ: ২:০০ অপরাহ্ণ মে ২৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের রাজনগরে নানান আয়োজনে ভূমি মেলার সমাপণী অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) রাজনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি মেলা ২০২৫ এর সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অীফসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে অনুষ্টানে স্থানীয় জনপ্রতিধি, সেবা গ্রহিতা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩দিনব্যাপী ভূমি মেলায় ভূমি বিষয়ক পরামর্শ প্রদান, অনলাইনে নাগরিক নিবন্ধন, ভূমি উন্নয়ন কর আদায়, সার্টিফিকেট মামলা নিষ্পত্তি, ভিপি লিজ মানি আদায় ও নবায়ন, শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং গণশুনানীর অনুষ্টিত হয়।
সমাপনী অনুষ্টানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী, ২০২৪-২০২৫ অর্থবছরে চারটি ইউনিয়ন ভূমি অফিসের অধীনে সর্বোচ্চ ভুমি উন্নয়ন কর দাতা, ভূমি ব্যবস্থাপনায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজনগর উপজেলার শ্রেষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট তোলে দেন প্রধান অতিথি।