নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে আরো ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।

সোমবার ভোরে উপজেলার কুরমা চা বাগান সংলগ্ন মতেরবল সীমান্ত দিয়ে পুশইন করা হয়।

শ্রীমঙ্গল ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া নিশ্চিত করে জানান, সাতজন পুরুষ, ছয়জন নারী এবং আটজন শিশু আটক করা হয়েছে। ।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে হস্তান্তর করা হবে।