মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগানে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলার সাতগাঁও ইউনিয়ন পরিষদ হল রুমে সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা ও বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়।

সাতঁগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখুর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকতা দ্বিজেন্দ্র লাল দাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব।

আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ব্যাবহারের কারণে বছরে ১লক্ষ ৬১ হাজার লোক মৃত্যু বরন করে এবং ৫ লক্ষ মানুষ পঙুত্ব বরণ এবং অর্থনৈতিক ক্ষতি প্রায় ৩০ হাজার কোটি টাকার।

সভায় সাতগাঁও ইউনিয়নকে তামাক মুক্ত করার ঘোষণা দেন চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু।

সভায় ইউপি সদস্য দুলাল বেনার্জী, সুজন বুনার্জী, বিকাশ দত্ত, বলরাম কুর্মী, বিশ্বমনি গোয়ালা, ইউপি সদস্যা প্রতিমা দাশ, সান্তনা বাড়াইক, ও আবুল কালাম, রিপন নায়েক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।