ছাতকে মসজিদ সংক্রান্ত পঞ্চায়েতি বিষয় নিয়ে দুপক্ষের বিরোধ নিষ্পত্তি
প্রকাশ: ৫:৩৬ অপরাহ্ণ মে ১০, ২০২৫

সুজন তালুকদার, ছাতক:
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নে মুনিরগাতি-নোয়াগাঁও জামে মসজিদের পঞ্চায়েতি বিষয়কে কেন্দ্র করে গ্রামের মিজাজ উদ্দিন ও লিচু মিয়া’র পক্ষের হারুন মিয়া ও কামাল মিয়ার মধ্যে কথা কাটা-কাটির জেরে গত ২মে শুক্রবার মসজিদ আঙ্গিনায় আলোচনা কালে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ২০ জন লোক আহত হন। আহত সকলেই ইতিমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।পরে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে সালীশ মানা হয়।
উক্ত সালীশের মাধ্যমে গতকাল ৯ই মে শুক্রবার নোয়াগাঁও গ্রামের আরজক আলীর বাড়িতে উভয়ের বিরোধ নিষ্পত্তি করার লক্ষে বিকেল ৩ঘটিকায় এক বৈঠক বসে। বৈঠকে দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কলেজ শিক্ষক শাহ্ শফিউল আলম মতি, উপজেলা বিএনপি নেতা কয়েছ মিয়া, আতিকুর রহমান তালুকদার, সাদিকুর রহমান সাদিক, আশরাফুর রহমান এনাম, জাহাঙ্গীর আলম, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আলম নোমান, সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান মুহিব, ইউপি সদস্য নাজমুল, মুরুব্বি রোয়াব আলী, আরব আলী, সিরাজ মিয়া, সাবেক মেম্বার আখলু মিয়া তালুকদার, হাজী সালিক মিয়া, আলতাবুর রহমানসহ জেলা উপজেলা ইউনিয়ন বিএনপি ও বৃহত্তর এলাকার জনপ্রতিনিধি, সামাজিক রাজনৈতিক, যুব সমাজ সহ সকল শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
নিষ্পত্তিকৃত বিরোধদের বিষয় একদম ভুল বুঝাবুঝি নিয়ে উল্লেখ করে উক্ত বিষয় কে কেন্দ্র করে উভয় পক্ষের তরুণ যুবক সহ কেউ যেন পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি না করেন,সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন বৈঠকে উপস্থিতি জনেরা।
পরিশেষে মারামারি ঘটনাকে সালিশির মাধ্যমে সমাধান করে মারামারিতে জড়িতদের আলিঙ্গন করান সালিশ ব্যাক্তিগন। সংঘর্ষে আহতদের ক্ষতিপূরনের লক্ষ্যে সিকিউরিটি জমা করা হলেও পরিশেষে উভয়ের আন্তরিকতার কারনে উভয়ের সিকিউরিটি ফেরত দেয়া হয়েছে।
রিপোর্ট: জালালাবাদ বার্তা / সুদীপ দাশ।