এমদাদুল হক, সিলেট: লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাষ্টার মো. আবদুল করিম সাহেবের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর শয্যাপার্শ্বে উপস্থিত হন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

গত ১৩ জুন (শনিবার) বাদ আসর লালার গাঁও গ্রামের নিজ বাসভবনে গিয়ে তিনি অসুস্থ মাষ্টার আবদুল করিম সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন, তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী উপস্থিত আলেম-উলামা, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মাষ্টার মো. আবদুল করিম সাহেবের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত মসজিদ, মাদরাসা, দারুল কিরাত এবং ধর্মীয়-সামাজিক খিদমাতসমূহের কবুলিয়াত কামনা করা হয়।

মাষ্টার মো. আবদুল করিম সাহেব দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, দ্বীনি খিদমত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর সুস্থতা ও শান্তি কামনা করেন উপস্থিত সবাই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা মনোয়ার আলী, সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, কালারুকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান তাজুল, , লতিফিয়া হিফজুল কোরআন পাঠানটুলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নজীর আহমেদ হেলাল, লালার গাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ তার পরিবারের সদস্যবৃন্দ।