মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সদর উপজেলায় আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য হরিনারায়ণপুর মাস্টার পাড়া এলাকার একটি পারিবারিক গোরস্থান থেকে এই চুরির ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গভীর রাতে ওই গোরস্থানের মোট ৫টি কবর খুঁড়েছে।

তবে এর মধ্যে মৃত রেখা বেগমের কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে তারা। রেখা বেগম ঠাকুরগাঁও রোডের এক সময়ের সুপরিচিত ‘বুলবুল লাইব্রেরী’র স্বত্বাধিকারী মৃত সিরাজুল হকের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেখা বেগমের ছোট ভাই মমিনুল ইসলাম বলেন, “সকালে আমরা গোরস্থানে কবরগুলো খোঁড়া অবস্থায় দেখতে পাই। আমার বোনের কঙ্কালটি দুর্বৃত্তরা নিয়ে গেছে।”