রনি কাউসার, শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামো চাকপাড়া গ্রামস্থ্য স্থানে চকপাড়া বিজিবি ক্যাম্প হতে ২০০ গজ পূর্বে রাতের অন্ধ্যকারে গত ২৫ মার্চ দিবাগত রাতে আমবাগানের বেড়া প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে ফেলার ঘটনা ঘটে।

‎আমবাগান মালিক মোঃ একরামুল হক বলেন, “আমার বাবার পৈতৃক সম্পত্তি নামোচাকপাড়া এলাকায় ১০বিঘা জমির আমবাগান ও ফসলাদী রক্ষায় চারদিকে সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া নির্মাণ করি।”

‎২৫ মার্চ (বৃহস্পতিবার) গভীর রাতে কে বা কারা ওই সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দেয়। গবাদিপশুর অত্যাচার থেকে গাছপালা রক্ষা করতে তার কাটা বেড়ার পাশাপাশি সীমানা প্রাচীর দিয়েছি। কিন্তু রাতের আধারে ভেঙে ফেলা হয়েছে আনুমানিক ১৫০ পিলার। যার ক্ষতির পরিমান প্রায় তিন লক্ষ টাকা। আম বাগান মালিক সহ স্থানীয়রা জানান ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত্য সাপেক্ষে শাস্তির চাই।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।