মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সোমবার (৪ মে) বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর সন্ধানী আবাসিক এলাকায় একটি বাড়ি থেকে বাফ স্ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধার করা সাপটির ইংরেজি নাম বাফ স্ট্রাইপড কিলব্যাক সাপ (Amphiesma stolatum)। এটি বাংলাদেশে হেলে সাপ বা ধানের সাপ নামে পরিচিত। সাপটি দেখতে ভয়ংকর দেখালেও এটি নির্বিষ প্রজাতির একটি সাপ বলে জানিয়েছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
তিনি জানান, সন্ধানী আবাসিক এলাকায় সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার বাড়িতে সাপটি দেখতে পান বাড়িতে বাড়ির লোকজন। সাপ দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে সঙ্গে নিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সজলদেব। পরে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।