
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পালিত হয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ২১তম দিবস ২০২৫।
সোমবার (২ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল।
অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও সাংবাদিক মহিবুর রহমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল।
এসময় আরও বক্তব্য রাখেন জালালাবাদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জি. এম. এনাম আহমেদ, এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম, আব্দা বহুমুখী যুব-সংঘের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।
এছাড়াও সভায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন মৌলভীবাজারের সকল সহযোগী সংস্থা ও নির্বাহী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
